Google search engine

প্রত্যাবর্তন নিয়ে যা জানালেন নেইমার

শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে নেইমার–ভক্তদের জন্য। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আল হিলাল কোচ হোর্হে জেসুস আগেই নিশ্চিত করেছিলেন যে, এএফসি চ্যাম্পিয়নস লিগের আল আইনের বিপক্ষে সোমবারের ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে নেইমারের।

যদিও ম্যাচে নেইমারের খেলা এখনো নিশ্চিত হয়নি, তবুও তিনি দলের সঙ্গে উড়াল দিয়েছেন। এতে করে তাঁর ফেরাটা কেবল সময়ের ব্যাপার।

নেইমার নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তাঁর প্রস্তুতির কথা জানিয়েছেন। অনুশীলনের দৃশ্য দিয়ে সাজানো ওই ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি প্রস্তুত। আপনারা উদ্বিগ্ন, আমিও উদ্বিগ্ন। ২১ অক্টোবর আমি ফিরছি।’

এর মধ্যে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে নেইমারকে কাঁদতে দেখা যায়। ভিডিওতে ফুটবলের প্রতি নিজের গভীর ভালোবাসা এবং খেলাটির সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণার কথা বলতে বলতে তাঁর চোখে পানি চলে আসে। নেইমার বলেছেন, ‘জীবনে আমি যেটা সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে ফুটবল খেলা। ফুটবল থেকে দূরে থাকা প্রতিটি দিন আমার জন্য যন্ত্রণার।’

নেইমার সবসময়ই চোটের বাধা অতিক্রম করে মাঠে ফিরেছেন। গত বছর ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে হারা ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। সেই চোট থেকে আবারও মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছেন। ভক্তদের প্রত্যাশা, এবার যেন তিনি দীর্ঘ সময়ের জন্য চোটমুক্ত থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest