Google search engine

ইরানে ইসরায়েলের বিমান হামলা

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গত কয়েক মাস ধরে ইরান যেসব হামলা চালিয়েছে তার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

কয়েক দফায় এ হামলা চালানো হয়েছে দাবি করে তিনি হামলা শেষে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে গেছে বলে জানান।

তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের ঘাঁটি এ হামলার শিকার হয় বলে জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তারা ইরানে আকাশ হামলা চালিয়েছে। গত বছর যে ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, সেই ক্ষেপণাস্ত্র উৎপাদনস্থলে আঘাত করেছে আইএএফ উড়োজাহাজ।

আজ শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক তিন দফা হামলার পর তা শেষ হয়েছে।

এদিকে, ইরানের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের চালানো হামলা চরম ব্যর্থ হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলো ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। তবে তারপরও কিছু ক্ষেত্রে সামান্য ক্ষতি হয়েছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইরান ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ইরান নিজের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দেয়ার অধিকার রাখে। নিঃসন্দেহে ইসরায়েল যেকোনো হামলার যথোপযুক্ত জবাব পাবে।

অপরদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা নিয়ে কথা বলেছেন।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, “পররাষ্ট্রমন্ত্রী অস্টিন ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।”

ইসরাইলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইরান যদি নতুন করে হামলার পরিকল্পনা করে তাহলে ইসরায়েল তার জবাব দিতে প্রস্তুত।”

তিনি বলেন, “আমাদের বার্তা পরিষ্কার। যারা ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দিচ্ছে এবং এই অঞ্চলকে আরও বিস্তৃত উত্তেজনার দিকে টেনে নিতে চায় তাদের চড়া মূল্য দিতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest