Google search engine

মূকাভিনয়

অনিল কাকা এবার যুক্তরাজ্যের বার্মিংহামে

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বাংলাদেশী আর্টিস্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বাংলা উইক ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ থেকে ২৩ নভেম্বর, ২০২৪ পর্যন্ত।

বার্মিংহামের হার্স্ট স্ট্রিট বি৯ ৪টিবি হিপোড্রোমে বাংলা উইকের উদ্বোধন হবে ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টায়। এ দিনের বিশেষ আকর্ষণ হিসাবে মঞ্চস্থ হবে মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের মূকাভিনয়: অনিল কাকা।

রিজোয়ান রাজনের মূকাভিনয়ের বৈশিষ্ট্য হলো ঐতিহ্যবাহী বাঙলা নাট্যরীতির অনুসরণে গ্রীক-রোমান মূকাভিনয়ের ধারাবাহিকতায় বাঙলা মূকাভিনয় উপস্থাপন।

অনিল কাকা মূকাভিনয়ে সাম্প্রদায়িক সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে।

আজকের বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায় দেশে দেশে রাজনৈতিক কিংবা ভূ-রাজনীতির বলি হয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জন্মভূমি ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছে আর যদি সংখ্যালঘু হয় হয় তবে বাস্তবতা আরও নির্মম।

মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী, ফিলিস্তিন, ইউক্রেন, লেবানন, সিরিয়ার সাধারণ জনগণ আজ উদ্বাস্তুতে পরিণত হয়েছে।

তাদেরই একজন বাংলাদেশের অনিল কাকা। অনিল কাকারা রাজনীতির বলির পাঠা হয় বারবার। এভাবে আর কতকাল অনিল কাকারা নিঃশেষ হবে…? এমনই একটি গল্পের মূকাভিনয় নিয়ে মঞ্চে আসবেন নবজাগরণের মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন।

এদিন মূকাভিনয় ছাড়াও পরিবেশিত হবে কত্থক নৃত্য, নাটক ও আধুনিক গান।

উল্লেখ্য, সমগ্র আয়োজনটি টিকেটের বিনিময়ে উপভোগ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest