Google search engine

ইঞ্জিনিয়ার মোশাররফ ঢাকায় গ্রেপ্তার

বাংলাদেশের সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ রবিবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্যরা।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে সংসদ সদস্য হন। ১৯৭২ সালের সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন।

চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তার ছেলে মাহবুব রহমান রুহেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest