Google search engine

সমর্থকদের জন্য ট্রাম্পের আশাবাদী বার্তা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশে আশাবাদী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তার সঙ্গে রয়েছে এক নীরব জনসমর্থন, যা আগামীকালের ভোটে তার জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করছে। তিনি অনুরোধ করেছেন যে, এই জনসমর্থন যেন ভোটে রূপান্তরিত হয়। আগামীকাল নির্বাচনের দিন সবাইকে বাইরে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার মিশিগানে অনুষ্ঠিত এক বিশাল র‍্যালিতে নির্বাচনি প্রচারের শেষ দিনে ট্রাম্প বলেন, “এটি একটি অসাধারণ যাত্রা ছিল। তবে এটি কিছুটা দুঃখেরও, কারণ এটি হতে পারে আমার শেষ প্রচার। আগামী নির্বাচনে না জিতলে প্রেসিডেন্ট পদে আর লড়ার পরিকল্পনা নেই।”

ট্রাম্প মিশিগানে তার শেষ দিনের প্রচারে সমর্থকদের উৎসাহিত করে জানান, জরিপে তাকে সমর্থনকারী জনসংখ্যার পরিসংখ্যান বেশ ইতিবাচক। তিনি বলেন, “সুসংবাদ আছে! আমরা যা কিছু করছি, সবকিছুই আমাদের জয় পাওয়ার পথে রয়েছে।”

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, তিনি কেবল কমলা হ্যারিসের বিরুদ্ধে লড়ছেন না; বরং পুরো ‘অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থার’ বিরুদ্ধেই এই লড়াই। এ বক্তব্যের মাধ্যমে তিনি তার সমর্থকদের ভোটকেন্দ্রে অংশগ্রহণের জন্য আরও অনুপ্রাণিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest