Google search engine

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের আঁতুড়ঘর

যুক্তরাষ্ট্রে প্রথম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে পরিচিত সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম (সিবিআরপি) ২০০৭ সালের ৯ নভেম্বর ৭০ মিলিয়ন ডলার খরচে নির্মিত হয়েছিলো। এটি মার্কিন যুক্তরাষ্টের প্রথম ক্রিকেট স্টেডিয়াম যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রশংসাপত্র পেয়েছিলো।

স্টেডিয়ামটি ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টির লডারহিলে অবস্থিত। এর ধারণক্ষমতা ২০,০০০। ২০১০ সালে এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক টি২০ সিরিজ আয়োজিত হয়, যে ম্যাচে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করেছিল।

মার্কিন ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক জয়:

স্টেডিয়ামটি ক্রিকেটের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে একটি বড় গোলাকার ঘাসের মাঠ রয়েছে, যার প্রস্থ প্রায় ১৬৭ গজ (১৫৩ মিটার)। চারপাশে একটি ১০,০০০ আসনের স্টেডিয়াম এবং ১৫,০০০ দর্শক ধারণক্ষম বড় বর্ন রয়েছে। এছাড়াও, এতে রয়েছে স্টেডিয়াম লাইটিং এবং বিলাসবহুল দর্শনীয় এলাকা। ২০১৯ সালে ঐতিহাসিক এই মাঠেই যুক্তরাষ্ট্রের প্রথম একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজ আয়োজিত হয়, যে ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৫ রানে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ওডিআই জয় পায়।

প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়ের পর মার্কিন ক্রিকেটারদের উল্লাস

প্রথম ইভেন্ট (টি২০):

এই স্টেডিয়ামে আয়োজিত প্রথম ক্রিকেট ইভেন্ট ছিল ২০০৮ সালের ১৮-২০ জানুয়ারি অনুষ্ঠিত মার্টিন লুথার কিং টি২০ ক্রিকেট টুর্নামেন্ট (এমএলকে টি২০)। টুর্নামেন্টে ভারত, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন।

Central Broward Regional Park in Lauderhill, Florida is the only ICC ODI accredited venue in the USA, Lauderhill, August 23, 2018

প্রথম পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ:

স্টেডিয়ামটি প্রথম পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করে ২০১০ সালের ২২ মে, যেখানে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা অংশ নেয়। এটি ছিলো দুই ম্যাচের টি২০ সিরিজ। সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো। পরবর্তীতে ২০১২ সালে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এরো দুইটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল।

ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচ:

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ সালের আগস্ট মাসে এই মাঠে দুটি টি২০ সিরিজ খেলেছিল, যা ছিলো যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পৃথিবীর যেকোন প্রান্তে ভারতের ম্যাচ মানেই কানায় কানায় ভর্তি স্টেডিয়াম আর বিপুল বিজ্ঞাপণের বাহার। যুক্তরাষ্ট্রেও এর বিপরীত হয়নি। বাণিজ্যিকভাবে প্রথম সফল এই সিরিজের প্রথম ম্যাচটি ফ্লোরিডা তথা যুক্তরাষ্ট্রের ক্রিকেটপ্রেমীরা যেন আজো ভুলতে পারেনি।

Dwayne Bravo exults with his team-mates after West Indies' one-run win, India v West Indies, 1st T20I, Florida, August 27, 2016

প্রথমে ব্যাট করে এভিন লুইসের ১০০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রান সংগ্রহ করেছিলো। জবাবে কেএল রাহুলের ৫১ বলে ১১০ রানের জাদুকরী প্রদর্শনীর পরও ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জিতেছিলো মাত্র ১ রানে!

২০২৪ আইসিসি টি২০ বিশ্বকাপ:

Babar Azam won the toss and put Paul Stirling-led Ireland into bat, Ireland vs Pakistan, T20 World Cup 2024, Lauderhill, June 16, 2024

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৪ আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপে এই মাঠে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচগুলো ছিলো:

  • নেপাল বনাম শ্রীলঙ্কা
  • যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড
  • কানাডা বনাম ভারত
  • আয়ারল্যান্ড বনাম পাকিস্তান

এই স্টেডিয়ামটি ক্রিকেটের প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রহ এবং এর আন্তর্জাতিক পর্যায়ে উন্নতির প্রতীক হয়ে উঠেছে। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের সফল আয়োজনের ফলশ্রুতিতে আগামীতে এই মাঠে আরো অনেক আন্তর্জাতিক ম্যাচ হওয়ার আশা দেখছে ক্রিকেটপ্রেমীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest