
বর্তমান কোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে কোপা আমেরিকার ফাইনাল শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা আটটায়।
কিন্তু সকাল থেকেই দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মায়ামির হার্ডরক স্টেডিয়াম এলাকা।
দুপুর একটায় স্টেডিয়াম এলাকায় গিয়ে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। ৩৩ ডিগ্রি তাপমাত্রার প্রচণ্ড গরম উপেক্ষা করে দর্শকরা নেচে গেয়ে মাতিয়ে রেখেছে স্টেডিয়াম এলাকা।
হার্ডরক স্টেডিয়াম মূলতঃ মেসির ক্লাব দল ইন্টার মায়ামির নিজস্ব স্টেডিয়াম।
তারপরও এই স্টেডিয়াম এলাকা তখন কলম্বিয়ান দর্শকদের দখলে। কলম্বিয়ার পতাকা আর নিজ দলের জার্সি গায়ে স্টেডিয়ামের বাইরে দলে দলে মিছিল করতে দেখা যায় কলম্বিয়ার ফুটবল সমর্থকদের। আর্জেন্টিনার দর্শক চোখে পড়েছে তুলনামূলক কম।
কোপা আমেরিকার ফাইনাল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি’র হার্ডরক স্টেডিয়াম থেকে রাশেদুল হাসান তুষার-এর পাঠানো কালের কণ্ঠ-এ প্রকাশিত পুরো প্রতিবেদনটা পড়তে ক্লিক করুন
কলম্বিয়ান দর্শকদের দখলে স্টেডিয়াম এলাকা























