Google search engine

লন্ডনে চট্টগ্রাম সমিতি ইউকে ও সি ফর চাটগাঁর মত বিনিময় সভা

বিশ্ব চট্টগ্রাম সমিতি গঠন করার তাগিদ

যুক্তরাজ্যের বৃহত্তম এবং ২৯ বছরের পুরনো সংগঠন চট্টগ্রাম সমিতি ইউকে ও সি ফর চাটগাঁ’র আয়োজনে গত ২৮ নভেম্বর পূর্ব লন্ডনের মেজবানি রেস্টুরেন্টে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমান-এর সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি। অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম সমিতি ইউকে-এর চেয়ারপার্সন নাজিম উদ্দিন ও অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় মোহাম্মদ ইয়াছিন চৌধুরী চট্টগ্রাম সমিতি ওমান-এর বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি চট্টগ্রাম সমিতি ইউকে সহ সারা বিশ্বের বিভিন্ন শহরে গঠিত চট্টগ্রাম সমিতি ও চট্টগ্রামবাসীদের নিয়ে একটি বিশ্ব চট্টগ্রাম সমিতি গঠন করার জন্য সবাইকে অনুরোধ জানান যাতে বিশ্বের সকল চট্টগ্রামবাসী একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করতে পারে।

চট্টগ্রাম সমিতি ইউকে-এর চেয়ারপার্সন নাজিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ইয়াছিন চৌধুরীর সাথে একমত পোষণ করে বলেন, “বিশ্বের সকল দেশে চট্টগ্রামের সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক বন্ধন সূদৃঢ় করে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি সুইজারল্যান্ডের সহ-সভাপতি নুরুল আজিম, চট্টগ্রাম সমিতি ইউকে-এর ভাইস চেয়ারপার্সন সেলিম হোসাইন, প্রাক্তন চেয়ারপার্সন আলমগীর খাঁন, পেট্রন ও কমিউনিটি ব্যক্তিত্ব সেলিমুল হক, জেইন গ্লোবাল-এর ডাইরেক্টর সাজ্জাদুল ইসলাম, লিম সলিওসনের ডাইরেক্টর মাসুদুর রহমান, উইং কমান্ডার আমিনুর রহমান, সিরাজুল ইসলাম, শেখ নিজামুল, মাহববুল আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest