
বাংলাদেশের চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভুক্ত মেমোরী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট-এর ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণের মাধ্যমে মেমোরী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে গত ২৯ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শর্টকোর্স ঐক্য পরিষদ-এর সমন্বয়ক জাকির হোসেন স্বপন, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসিম উদ্দিন, সাংবাদিক প্রবীর বড়ুয়া, সাইবার সিকিউরিটি এক্সপার্ট সাফ্ফাত আহম্মদ খান, স্টুডেন্ট ফেয়ার-এর সভাপতি মো. জামাল উদ্দিন, প্রশিক্ষক শুভ দে ও মো. বাহার উল্লাহ প্রমুখ।
অতিথিবৃন্দ বলেন, সমৃদ্ধ ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের কম্পিউটার ও কারিগরি শিক্ষায় দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে। ধৈর্য্য সহকারে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুললে জীবনে সাফল্য আসবেই।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শওকত হোসেন সুমন, জাবের হোসেন, তানিয়া শীল পূজা।
অনুষ্ঠানে মেমোরী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট-এর ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে ২৮ জনকে সম্পূর্ণ বিনা ফি এবং ২৮ জনকে অর্ধেক ফি’তে মাইক্রোসফট অফিস কোর্সের জন্য নির্বাচিত করা হয়।























