Google search engine

লন্ডনে বখতিয়ার সোসাইটির স্টুডেন্ট অ্যাওয়ার্ড ও পিঠা মেলা অনুষ্ঠিত

বখতিয়ার সোসাইটি ইউকে-এর স্টুডেন্ট অ্যাওয়ার্ড ও পিঠা মেলা ২০২৪ পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী হাসান গণি।

মোহাম্মদ আসলাম ও জাবের বিএসসি’র যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান নূরুন্নবী আলী ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবদুল মোতালেব।

এতে বিশেষ অতিথি হিসেবে ব্রিটেনের কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, শিক্ষাবিদ মোহাম্মদ নাজিম উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব শওকত মাহমুদ টিপু, ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী, সাংবাদিক সেলিম হোসাইন, ছাত্রনেতা শহিদুল ইসলাম, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, প্রকৌশলী আমান উল কবির কায়সার, ওসমান মাহমুদ ফয়সাল, টিভি উপস্থাপক মাসুদুর রহমান, ব্লগার সায়মা, নাছির শরীফ, ওসমান শরীফ, সালাউদ্দিন করিম, হুমাইরা আসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

দ্বিতীয় পর্বে পিঠা উৎসবে ব্রিটেনের নানা প্রান্ত থেকে আগত প্রায় ৩ শতাধিক সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দ দেশীয় স্বাদের পিঠা উপভোগ করেন।

উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের এই মনোজ্ঞ পুরস্কার প্রদান অনুষ্ঠান ও দেশীয় স্বাদের পিঠা উৎসবের ভুয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, বখতিয়ার সোসাইটি ইউকে ১৯৬২ সাল থেকে ব্রিটেনে ও বাংলাদেশে শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest