Google search engine

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

যুক্তরাজ্য বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ বিষয়ে সতর্কতা জারি করেছে। বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি থাকার আশঙ্কা প্রকাশ করে এই সতর্কতা জারি করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশের রাজধানী ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশন বাংলাদেশে ভ্রমণবিষয়ক এ সতর্কতা জারি করে।

এতে অতি প্রয়োজন না হলে পার্বত্য তিন জেলায় ভ্রমণেও নিরুৎসাহিত করা হয়।

জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সমাবেশসহ বিভিন্ন জায়গায় নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানোর আশঙ্কাকে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারির কারণ হিসেবে বলা হয়।

‘মাঝেমধ্যে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করা হয়েছে’ উল্লেখ করে হাই কমিশন বলে, প্রধান শহরগুলোতে হওয়া এসব হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

পরিকল্পিত এসব হামলা বন্ধে বাংলাদেশি কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে উল্লেখ করে এতে বলা হয়, খুব অল্প সময়ের নোটিসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আছে এমন জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বিদেশি নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলতেও বলে যুক্তরাজ্যের হাই কমিশন।

হাই কমিশন বলেছে, গত জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়েছে এবং এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি এখনো ‘অস্থির’ থাকার কথা তুলে ধরে হালনাগাদ এ সর্তকর্তায় আরো বলা হয়, “রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। এসব সমাবেশ ও বিক্ষোভ দ্রুত সহিংস হয়ে উঠতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে।”

রাজধানী ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতার পাশাপাশি সশস্ত্র ডাকাতি, সহিংস অপরাধ ও ধর্ষণের সম্ভাব্য হুমকি থাকার কথাও বলা হয় সতর্ক বার্তায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest