Google search engine

শারজাহতে প্রবাসী নারীদের নবান্ন উৎসব

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে প্রবাসী বাংলাদেশী নারীদের সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব’-এর উদ্যোগে নবান্ন উৎসব ও বনভোজন আয়োজিত হয়েছে।

শারজাহ’র ইয়াকুব সৈনিক ফার্ম হাউজে এ নবান্ন উৎসব ও বনভোজন আয়োজিত হয় গত ৩০ নভেম্বর শনিবার।

অনুষ্ঠানে আবুধাবি, দুবাই, রাস আল খাইমা, ফুজাইরা, শারজা ও আজমান থেকে প্রবাসী নারীরা পরিবারের সদস্যদের নিয়ে যোগ দেন বাঙালি সাজে সেজে।

সংগঠনের সভাপতি লাবণ্য আদিল বলেন, “দেশে আমরা প্রতিটি ঋতুর ছোঁয়া পেয়েছি, হেমন্তের ঘ্রাণ পেয়ে বড় হয়েছি কিন্তু প্রবাসে আমাদের সন্তানরা এসব থেকে বঞ্চিত। তাই আমাদের মূল লক্ষ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দেওয়া।”

দিনব্যাপী এ আয়োজনের মূল আকর্ষণ ছিল পিঠাপুলির প্রতিযোগিতা। এছাড়া ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিচারক ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন মাহাবুব, শরিফা সুনিক, রোমানা আক্তার ও কার্যকরী সদস্য তানিয়া আহমেদ।

পিঠা প্রতিযোগিতায় বিজয়ী হন জুসি আরাফাত, রেখা মারিয়ুম, রোজিনা হোসাইন ও সাফিনা।

উল্লেখ্য, বাংলাদেশ লেডিস ক্লাবের সদস্য সংখ্যা প্রায় ২ হাজার। সংগঠনটি সংযুক্ত আরব আমিরাতে গত ছয় বছর ধরে সম্মিলিতভাবে ঋতুভিত্তিক বিভিন্ন উৎসব আয়োজন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest