Google search engine

ইউপিএসের ভিতর ৪ কেজি কোকেন

কোকেন সহ বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

স্থানীয় সময় সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্টেলিয়া সানতায়ি নামের ওই নারীর ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএস-এর ভিতর থেকে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়।

ব্যাগেজে কোকেন সহ ওই নারীকে এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স-এর সদস্যরা আটক করেন।

জানা গেছে, ওই যাত্রী গত ১২ জুলাই এমিরেটস এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলো থেকে রওনা হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ১৩ জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

তখন তার সাথে কোনো ব্যাগেজ ছিল না। তখন থেকেই তিনি এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্স-এর নজরদারিতে ছিলেন।

আজ সোমবার তিনি ব্যাগেজ নিতে আসলে তাকে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest