
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকা’।
এ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর শনিবার নিউ ইয়র্ক সময় প্রথম প্রহরে ‘স্বাধীনতা শব্দের রণসংগীত’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান, কবি শামসুর রাহমান, লেখক সৈয়দ শামসুল হক ও মুমু আনসারীর রচনার অংশবিশেষ নিয়ে লেখা ‘স্বাধীনতা শব্দের রণসংগীত’-এর পাণ্ডুলিপি বিনির্মাণ, পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের আহ্বায়ক মিথুন আহমেদ। সংযুক্ত নির্দেশনায় ছিলেন আবির আলমগীর ও সেমন্তী ওয়াহেদ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেন আশরাফুল হাসান বুলবুল, মিনহাজ আহমেদ, পারভিন সুলতানা, সাবিনা হাই উর্বি, শামা শ্যামলিপি, মুমু আনসারী, তাহরিনা পারভিন প্রীতি ও স্বাধীন মজুমদার। প্রযোজনা ব্যবস্থাপনায় ছিলেন মাহফুজা আহমেদ।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে চিত্রাঙ্কনেরও আয়োজন করা হয়।























