Google search engine

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ

সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার প্রবাসী গ্রেফতার

গত সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয়।

বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিলে ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৯ হাজার ৮৩১ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৩৫৮ জন, সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৯৯৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৭৯ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া, অনুপ্রবেশের দায়ে ১ হাজার ৩০৩ জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তাদের মধ্যে ৬০ শতাংশ ইথিওপীয়, ৪৮ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার সময় আরও ১৭৩ জনকে গ্রেফতার করা হয়।

একইসঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে গ্রেফতার করা হয় আরও ২৫ জনকে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, রাজ্যে অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িতদের ১৫ বছর পর্যন্ত কারাভোগ ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্তও করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest