Google search engine

শোক

মায়ামি সংবাদ সম্পাদকের পিতার ইন্তেকাল

মায়ামি সংবাদ সম্পাদক, চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো-এর সাবেক সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান তুষারের পিতা মোহাম্মদ আবুল কালাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার (৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আবুল কালাম চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং এস্টেটের এ-ব্লকের বাসিন্দা ছিলেন। শনিবার বাদ এশা জানাজার নামাজ শেষে হালিশহর হাউজিং এস্টেটের ‘বি’ ব্লকের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, আবুল কালামের মৃত্যুতে পৃথক শোক জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)।
এক শোকবার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিইউসিএজেএএ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুল ও সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীর মিলনের দেওয়া এক শোক বার্তায় সিইউসিএজেএএ-এর অর্থ সম্পাদক ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল হাসান তুষারের পিতা মোহাম্মদ আবুল কালামের মৃত্যুতে সিইউসিএজেএএ পরিবারের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest