
এক দশকেরও বেশি সময় পর ভয়াবহ তুষারপাত ও শীতলতম তাপমাত্রার মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি অঙ্গরাজ্যের ৬ কোটিরও বেশি মানুষ। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৭ অঙ্গরাজ্যে।
উত্তর মেরু থেকে আসা মেরুঝড় মধ্য আমেরিকায় এই চরম নিম্ন তাপমাত্রা সৃষ্টি করেছে।
এ কারণে বিভিন্ন এয়ারলাইন্সের হাজার হাজার ফ্লাইট বিলম্বিত কিংবা বাতিল করা হচ্ছে। অনেক রাস্তা এবং স্কুল বন্ধ হয়ে গেছে।
কানসাস এবং মিসৌরি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যেখানে বড় ধরনের তুষারঝড়ের আশঙ্কা করা হচ্ছে।
তাছাড়া কেনটাকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া, আরকানস এবং নিউ জার্সির কিছু অংশেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।























