Google search engine

চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ‘দ্যা লন্ডন ক্লিনিক’-এ নেয়া হয়েছে বিএনপি ‘র চেয়ারপারসন খালেদা জিয়াকে।

এয়ার অ্যাম্বুলেন্সযোগে স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।

এয়ার অ্যাম্বুলেন্স থেকে নামার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। এসময় যুক্তরাজ্য বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান।

খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার শরীরের রক্তনালীতে সফল অস্ত্রোপচার হয়। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হসপিটালেই লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেয়।

সেই চিকিৎসার জন্য তিনি এখন লন্ডনে। দ্যা লন্ডন ক্লিনিক-এর চিকিৎসকরা পরামর্শ দিলে তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest