
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই ভাষণ জাতীয় সম্প্রচারমাধ্যমগুলোতে প্রচার করা হবে।
তার ভাষণের বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো ধারণা দেওয়া না হলেও একজন কর্মকর্তা বলেছেন,‘উদ্ভূত পরিস্থিতি’ নিয়ে ভাষণে আলোকপাত করতে পারেন সরকারপ্রধান।























