Google search engine

বাংলাদেশে নগরীর প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বর্তমান পরিস্থিতির কারণে নগর এলাকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার।

আজ বুধবার (১৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি বিভাগীয় শহরের সিটি করপোরেশন এলাকার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দিনভর সংঘর্ষে চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়।

পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও।

এছাড়া সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজও বন্ধ ঘোষণা করেছে ইউজিসি। পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest