
মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল গত ১৮-১৯ মে, ২০২৪ (শনিবার-রবিবার) স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় আলাবামার মোবিল (Mobile, Alabama) শহরে কিছু কনস্যুলার সেবা প্রদান করেন। পৃথক ৬টি সেবা দেওয়া হয়েছিল এই ক্যাম্পের মাধ্যমে।
সেবাসমূহ হলো:
• নো ভিসা রিকোয়ার্ড (NVR) এনডোর্সমেন্ট
• ভিসার আবেদন
• পাওয়ার অব অ্যাটর্নি (POA)/ সত্যায়ন (Attestation)
• অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন
• দ্বৈত নাগরিকত্বের (Dual Nationality Certificate- DNC) আবেদন গ্রহণ
• ট্রাভেল পারমিট (যাদের বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ অতিক্রান্ত হয়েছে এবং জরুরি ভিত্তিতে বাংলাদেশে যেতে হবে কেবল তাদের জন্য)
সেবা প্রদানের স্থান/সময়:
১৮ মে (শনিবার) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা
ঠিকানা: 2205 McFarland Road, Mobile, AL-36695
১৯ মে (রবিবার) সকাল ১০টা থেকে বিকাল ৩টা
ঠিকানা: Home2Suites, 5460 Inn Road, Mobile, AL-36619
এছাড়াও এই সেবাগুলোর বিষয়ে আরো বিস্তারিত জানতে সরকারি ওয়েবসাইট লিংকে ভিজিট করে তথ্য সংগ্রহ করতে পারেন। লিংকগুলো নিচে দেওয়া হলো:
নো ভিসা রিকোয়ার্ড (NVR) এনডোর্সমেন্টঃ
https://florida.mofa.gov.bd/en/site/files/NVR-Requirements-2024
নো ভিসা রিকোয়ার্ড (NVR) এর জন্য অনলাইনে পূরণযোগ্য ফর্মঃ
https://florida.mofa.gov.bd/en/site/files/NVR-Form-Editable-2024-1
পাওয়ার অব অ্যাটর্নি ও অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন নির্দেশিকাঃ
https://florida.mofa.gov.bd/en/site/files/Power-of-Attorney-and-Endorsement-Instructions
দ্বৈত নাগরিকত্বের আবেদন নির্দেশিকাঃ
https://florida.mofa.gov.bd/bn/site/files/DNC-Requirements-1
দ্বৈত নাগরিকত্বের জন্য অনলাইনে পূরণযোগ্য আবেদন ফর্মঃ
https://florida.mofa.gov.bd/en/site/files/DNC-Form-Editable-2024
ট্রাভেল পারমিটের জন্য অনলাইনে পূরণযোগ্য আবেদন ফর্মঃ
https://florida.mofa.gov.bd/en/site/files/Travel-permit-Editable-Form
সরকার কর্তৃক নির্ধারিত কনস্যুলার সেবা ফিঃ
• নো ভিসা রিকোয়ার্ড (NVR) এনডোর্সমেন্ট – ৫০ ইউএস ডলার
• পাওয়ার অব অ্যাটর্নি/সত্যায়ন – ৮২.৫০ ইউএস ডলার
• অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন – ৮২.৫০ ইউএস ডলার
• দ্বৈত নাগরিকত্বের আবেদনপত্র গ্রহণ – ৭৭.০০ ইউএস ডলার
• ট্রাভেল পারমিট – ২৭.৫০ ইউএস ডলার
প্রয়োজনীয় সকল ডকুমেন্টের মূলকপি ও ফটোকপি সাথে এনে এবং ক্রেডিট কার্ড (৩% মার্চেন্ট ফি প্রযোজ্য) অথবা মানি অর্ডার/পোস্টাল অর্ডার/ব্যাংক সার্টিফায়েড চেকের মাধ্যমে (Consulate General of Bangladesh, Miami বরাবর) সরকার কর্তৃক নির্ধারিত কনস্যুলার সেবা ফি প্রদানের মাধ্যমে সেবাগুলো দেওয়া হয়।























