
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশের কাছে অভিযোগ ছিলো একটি কোম্পানি অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকদের নিয়োগ করে আসছিলো। এছাড়া স্থানীয় জনসাধারণের কাছ থেকেঅ অভিযোগ আসছিলো দীর্ঘদিন ধরে। অবশেষে শনিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। মোট ২০৩ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়। আটকদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ ও ১৮ জন নারী, নেপালের ২৭ জন পুরুষ, ইন্দোনেশিয়ার চারজন পুরুষ ও তিনজন নারী এবং বাংলাদেশের তিনজন পুরুষ রয়েছেন।























