Google search engine

পাচ্ছেন আল নাসরের মালিকানাও

মিনিটে ৪৩ হাজার টাকা আয় করবেন রোনালদো

বিশ্বখ্যাত পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে আরও একটি মৌসুম কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদন অনুসারে, রোনালদোকে দেওয়া ক্লাবটির নতুন চুক্তি অস্বীকার করার কোনো উপায় ছিল না।

মালিকানা ও আয়ের বিশাল অঙ্ক

শুধু বেতনই নয়, এবার রোনালদো পাচ্ছেন আল নাসরের আংশিক মালিকানাও। ক্লাবটির মালিকানা স্বত্বের ৫ শতাংশ হস্তান্তর করা হচ্ছে রোনালদোর হাতে।

May be an image of 1 person, car and text

এই নতুন চুক্তি অনুযায়ী, রোনালদো এক মৌসুমে পাবেন ১৮ কোটি ৩০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা। বিশাল এই পরিমাণ অর্থের হিসাব করলে,

  • প্রতি মাসে আয়: প্রায় ১৯১ কোটি টাকা,
  • প্রতি সপ্তাহে: ৪৪ কোটি টাকা,
  • প্রতি দিনে: ৬ কোটি ৩০ লাখ টাকা,
  • প্রতি ঘণ্টায়: ২৬ লাখ টাকা,
  • প্রতি মিনিটে: ৪৩ হাজার টাকা,
  • প্রতি সেকেন্ডে: ৭১৬ টাকা।

বিশেষ শর্ত মানতে বাধ্য আল নাসর

রোনালদোকে ধরে রাখতে ক্লাবটিকে মানতে হচ্ছে বিশেষ কিছু শর্ত। এর মধ্যে একটি হলো, দলকে আরও শক্তিশালী করার জন্য নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে টানা। মার্কা-র প্রতিবেদন অনুসারে, ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভেড়ানোর কথা বলেছেন রোনালদো।

কাসেমিরো যদি শেষ পর্যন্ত আল নাসরে যোগ দেন, তবে এটি হবে রোনালদোর সঙ্গে তার তৃতীয়বার একই ক্লাবে খেলা। এর আগে রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়নস লিগ জেতা এবং ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ছিল তাঁদের যৌথ ইতিহাস।

May be an image of 1 person, playing soccer, playing football and text

রোনালদোর সৌদি যাত্রার ইতিহাস

২০২২ কাতার বিশ্বকাপ শেষে রোনালদো আল নাসরে যোগ দেন। তাঁর বাণিজ্যিক চুক্তি ও বেতনভাতা মিলে তখনকার চুক্তির পরিমাণ ছিল ২০ কোটি ইউরো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest