Google search engine

জেন-জি নিয়ে যা জানালেন মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত, বলিউডের চিরসবুজ তারকা, যিনি অভিনয়, সৌন্দর্য ও নৃত্যের মাধুর্যে যুগের পর যুগ ধরে মুগ্ধ করেছেন সিনেমাপ্রেমীদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউড, নারীকেন্দ্রিক চরিত্র এবং নতুন প্রজন্মের তারকাদের নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন।

নতুন প্রজন্মের তারকাদের প্রশংসা

‘দ্য ফেম গেম’, ‘মজা মা’, ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর মতো ছবিতে কাজ করেছেন নতুন প্রজন্মের একাধিক অভিনেতার সঙ্গে। তাঁদের সম্পর্কে মাধুরী বলেন,

“নতুনদের সঙ্গে কাজ করা মানেই নতুন অভিজ্ঞতা। এ প্রজন্মের অভিনেতারা খুবই নিবেদিত এবং সময়কে দারুণভাবে ম্যানেজ করতে পারে। তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়।”

মাধুরী মনে করেন, বলিউডে নারীদের ভূমিকা বদলাচ্ছে। তিনি বলেন, “একটা সময় ছিল, যখন নারীরা ছবিতে থাকতেন শুধুই সৌন্দর্যের জন্য। তবে এখন নারীকেন্দ্রিক ছবির সংখ্যা বেড়েছে। যেমন, ‘জিগরা’-এর মতো ছবিতে দেখা যাচ্ছে বোন তার ভাইকে উদ্ধার করতে যাচ্ছে। এটি প্রমাণ করে যে অভিনেত্রীদের চরিত্রে কতটা পরিবর্তন এসেছে।”

Madhuri Dixit Contemplative Lookin Red Saree Wallpaper | WallpapersOK

তিনি আরও যোগ করেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে এমন আরও পরিচালকের প্রয়োজন, যাঁরা প্রচলিত ধারণার বাইরে গিয়ে কাজ করতে পারেন। আরও অনেক ক্ষেত্রে পরিবর্তন জরুরি।”

জেন–জি থেকে প্রেরণা

মাধুরী বর্তমান প্রজন্মের, বিশেষ করে জেন–জিদের প্রশংসা করেন। তিনি বলেন,

“জেন–জিরা খুব স্মার্ট। তাঁরা অনেক কিছু জানেন এবং সোশ্যাল মিডিয়াকে দারুণভাবে কাজে লাগান। তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এমনকি আমার ছেলেরাও অনেক কিছু জানে।”

Madhuri Dixit Image Download | 1600x1066 resolution wallpaper

ভবিষ্যতের ইচ্ছা

অভিনয়জীবনে অনেক বড় তারকার সঙ্গে কাজ করলেও এখনো কিছু তরুণ অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন মাধুরী। তিনি অকপটভাবে বলেন, “এখনো এমন অনেক অভিনেতা আছেন, যাঁদের সঙ্গে আমার কাজ করা হয়নি। তাঁদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest