Google search engine

যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে স্কুলে গোলাগুলিতে নিহত ২

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের একটি স্কুলে গুলি চালানোর ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টা ৯ মিনিটের দিকে অ্যান্টিওক হাই স্কুলে এক ছাত্র পিস্তল দিয়ে গুলি চালানোর পর একজন ছাত্র নিহত এবং অন্যজন আহত হয়। ১৭ বছর বয়সী ওই অস্ত্রধারী পরে নিজেকে গুলি করে মারা যায়। পুলিশকে ফোন করা হয় সকাল ১১টা ১১ মিনিটে।

ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেক এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, গুলি চালানোর ঘটনাটি ঘটে স্কুলের ক্যাফেটেরিয়ায়। পুলিশের একটি সোয়াট দল স্কুলে তল্লাশি চালিয়ে আর কোনো হতাহত কিংবা বন্দুকধারীকে খুঁজে পায়নি।

পুলিশের মুখপাত্র ডন অ্যারন বলেন, “স্কুলে কোনো বিপদ নেই।”

অ্যারন বলেন, “দু’জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজন ছাত্রী মারা যায় এবং একজন ছাত্রের বাহুতে আঘাতের জন্য চিকিৎসা করা হয়।”

পুলিশ ছাত্রীটিকে ১৬ বছর বয়সী জোসেলিন কোরিয়া এসকালান্তে বলে শনাক্ত করেছে। অস্ত্রধারী ছাত্রটি ছিল স্কুলের ১৭ বছর বয়সী সলোমন হেন্ডারসন।

অ্যারন বলেন, “বিশৃঙ্খলার সময় পড়ে যাওয়ার পর মুখের আঘাতের জন্য অন্য একজন ছাত্রের চিকিৎসা করা হয় যা গুলির আঘাত ছিল না।”

পুলিশ তাৎক্ষণিকভাবে গুলি চালানোর কোনো উদ্দেশ্য জানতে পারেনি এবং ড্রেক বলেন যে নিহতদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল কি না তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটির তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest