Google search engine

মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ

ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ বৃহস্পতিবার

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (১৮ জুলাই) সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

একই সাথে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বুধবার (১৭ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় এ ঘোষণা দেওয়া হয় যা রাতে দূতাবাসের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সতর্কবার্তায় বলা হয়, গত কয়েক দিনে কোটা সংস্কার আন্দোলন আরও ছড়িয়ে পড়েছে। ঢাকা, এর আশপাশের এলাকা এবং অন্যান্য শহরে সহিংস সংঘাতের ঘটনা ঘটেছে। এতে দেশজুড়ে কয়েকজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ আন্দোলনের কারণে দেশের ভেতরে চলাচলের ওপর প্রভাব পড়তে পারে। এতে ঢাকায় আসা-যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকরা যেন চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় সতর্কতা অবলম্বন করেন। একই সঙ্গে যেন বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলেন এবং বড় জমায়েতের আশপাশে অবস্থানকালে সতর্ক থাকেন।

এতে দূতাবাসের কর্মকর্তাদের কূটনৈতিক এলাকাগুলোর মধ্যে চলাচল সীমিত রাখার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest