Google search engine

১৮ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনছে ভারত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে সে দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ভারত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই কার্যক্রমের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নত করার বার্তাও দিতে চাইছে ভারত।

ব্লুমবার্গের তথ্য অনুসারে, এই অভিবাসীদের সংখ্যা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর প্রকাশিত তথ্যের সঙ্গে মিলে যায়। আইসিই জানিয়েছে, ১৭ হাজার ৯৪০ জন ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে যাদের দেশে ফেরত পাঠানো হবে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে প্রত্যর্পণের আগে প্রত্যেক অভিবাসীর পরিচয় নিশ্চিত করা হবে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অবৈধ অভিবাসীদের বেশিরভাগই ভারতের পাঞ্জাব ও গুজরাট রাজ্য থেকে এসেছেন।

অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটির তথ্য মতে, ২০২২ সালে প্রায় ২ লাখ ২০ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। এছাড়া ২০২৩-২৪ সালে প্রায় ৯০ হাজার ভারতীয়কে সীমান্তে আটক করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনসহ উচ্চ শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest