Google search engine

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিরপেক্ষতা বজায় না রাখলে নির্বাচন সম্ভব নয়

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে না।

মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তিনি বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকারে নিরপেক্ষতা না থাকে, তবে তা রাজনৈতিক সংকটকে আরও গভীর করবে এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।”

এছাড়া, সম্প্রতি অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়েও তিনি মত প্রকাশ করেন। তিনি জানান, “যদি শিক্ষার্থীরা সরকারে তাদের প্রতিনিধি রেখে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না। এটি সবার জন্য সমান সুযোগ তৈরির পরিপন্থী।”

সাক্ষাৎকারে মির্জা ফখরুল আগামী নির্বাচন, আওয়ামী লীগের ভূমিকা এবং বিএনপির সংস্কার প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।

এই দুই পর্বের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির

পুরো সাক্ষাৎকারটি পড়তে এখানে ক্লিক করুন। এছাড়া সাক্ষাৎকারের ভিডিওটি দেখতে পারেন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest