Google search engine

কারো জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা ক্ষীণ

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষের পর উভয়ই পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার রাত ৮:৪৮টায় রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে।

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৫৩৪২, যা ক্যানসাসের উইচিটা থেকে আসছিল, তাতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন।

হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা গেলেও আমেরিকায় বিবিসির পার্টনার সিবিএস নিউজ জানাচ্ছে এ পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং ফ্লাইটগুলো নিকটবর্তী অন্যান্য এয়ারপোর্টে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

হতাহতের বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সিবিএস জানিয়েছে এ পর্যন্ত ৩০টি মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীবাহী বিমানটিকে পটোম্যাক নদীতে অর্ধেক ভাগ হয়ে যেতে দেখা যায় এবং হেলিকপ্টারটি পানিতে উল্টে পড়ে যায়।

সিবিএস নিউজের খবরে আরো বলা হয়েছে, পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্ট ঠাণ্ডা আবহাওয়ায় বেঁচে যাওয়া যাত্রীদের সন্ধান করছে। উদ্ধারকারী বোটগুলোকে সহায়তা করছে পুলিশ।

জরুরি বিভাগের একজন চিফ জন ডনেলি বলেছেন প্লেনের বিভিন্ন অংশ নৌকাগুলো খুঁজে পেলেও কেউ আদৌ বেঁচে আছেন কি না সেটা তারা জানেন না।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest