Google search engine

ফ্লোরিডায় গাড়ির বীমার দাম আরও বাড়বে

ফ্লোরিডায় বীমা সবসময়ই ব্যয়বহুল, যা কেবলমাত্র ঘূর্ণিঝড়-প্রবণ রাজ্যের বাড়ির বীমার ক্ষেত্রেই নয়, বরং গাড়ির বীমার ক্ষেত্রেও প্রযোজ্য। ২০২৫ সালে ফ্লোরিডায় গাড়ির বীমার হার কমবে কি না, তা নিয়ে অনেকেই জানতে চান। কিন্তু বাস্তবতা হলো, এই বছর বীমার খরচ আরো বাড়বে।

২০২৫ সালে গাড়ির বীমার হার কত বাড়বে?

BankRate-এর জানুয়ারি ২০২৫ সালের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্লোরিডা সর্বোচ্চ ব্যয়বহুল পূর্ণ কাভারেজ গাড়ির বীমার তালিকায় শীর্ষে রয়েছে। এই বীমার বার্ষিক গড় ব্যয় দাঁড়িয়েছে ৪১৭১ ডলার, যা জাতীয় গড় ২,৬৩৮ ডলার থেকে ৫৮% বেশি।

Insurify-এর সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ২০২৫ সালে ফ্লোরিডায় গাড়ির বীমার হার আরও ৫% বাড়বে। ২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এটি ৪২% বেড়েছে এবং ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আরও ১০% বৃদ্ধি পেতে পারে।

ফ্লোরিডায় গাড়ির বীমা এত ব্যয়বহুল কেন?

গবেষণা অনুযায়ী, ফ্লোরিডায় গাড়ির বীমার ব্যয়বৃদ্ধির অন্যতম কারণ হলো বীমা সংস্থাগুলোর বড় আর্থিক ক্ষতি। ফ্লোরিডা একটি ‘নো-ফল্ট’ রাজ্য, যার মানে দুর্ঘটনায় দোষী যেই হোক, ব্যক্তিগত আঘাত সুরক্ষা (PIP) দাবিগুলো বীমা সংস্থাকেই বহন করতে হয়। এছাড়া, ২০২২ সালে রেকর্ড পরিমাণ আর্থিক ক্ষতির কারণে ফ্লোরিডার বীমা বাজার বড় সংকটে পড়েছে।

২০২৫ সালে গাড়ির বীমার সম্ভাব্য খরচ

  • BankRate-এর তথ্যমতে, ফ্লোরিডায় পূর্ণ কাভারেজ গাড়ির বীমার বার্ষিক গড় খরচ: ৪১৭১ ডলার
  • Insurify-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে এই খরচ বেড়ে দাঁড়াতে পারে: ৩৪৮৪ ডলার (২০২৪ সালের তুলনায় ১০% বৃদ্ধি)
  • ন্যূনতম কভারেজ বীমার বার্ষিক খরচ: ১১৩৫ ডলার (BankRate অনুসারে)

ফ্লোরিডায় সবচেয়ে কম খরচে গাড়ির বীমা কোথায় পাওয়া যায়?

ফ্লোরিডায় সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ির বীমার সংস্থাগুলোর মধ্যে রয়েছে:

  • স্টেট ফার্ম: গড় মাসিক প্রিমিয়াম – ২৫৮ ডলার
  • অলস্টেট: গড় মাসিক প্রিমিয়াম – ৩৩৩ ডলার
  • গাইকো: গড় মাসিক প্রিমিয়াম – ৩৪৮ ডলার
  • প্রগ্রেসিভ: গড় মাসিক প্রিমিয়াম – ৪৬০ ডলার

যারা তুলনামূলক কম খরচে বীমা চান, তারা গাইকো বা স্টেট ফার্মের মতো সংস্থার ন্যূনতম কভারেজের পরিকল্পনাগুলো বিবেচনা করতে পারেন।

সূত্র: নিউজ প্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest