
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব – ২০২৫’।
এই উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি আগামী ১৬ ফেব্রুয়ারি (রবিবার) কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে দিনব্যাপী ‘তারুণ্যের মেলা – ২০২৫’ আয়োজন করছে।
এই মেলায় তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন। মেলায় থাকবে দেশীয় পণ্য, দেশীয় পোশাক, চটপটি, ফুচকা, বিরিয়ানি, পিঠা, মেহেদিসহ বিভিন্ন পণ্যের স্টল। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকবে।























