
জার্মানির মিউনিখ শহরে মানুষের উপর গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আফগানিস্তানের এক রাজনৈতিক আশ্রয়প্রার্থী এই ঘটনা ঘটিয়েছে।
২৪ বছর বয়সী ওই আফগান যুবকটির নাম ফরহাদ এন বলে জানা গেছে।
পুলিশ তাকে আগে থেকেই চুরি ও মাদক অপরাধী হিসেবে চিনত জানিয়ে এই ঘটনাকে সন্ত্রাসী আক্রমণ হিসেবে মনে করছে বলে জানায়।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ফরহাদ ২০১৬ সালে জার্মানিতে আসে। তার রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন প্রত্যাখাত হয়েছিল যদিও তাকে দেশে ফেরৎ পাঠানোর প্রক্রিয়াটি স্থগিত রয়েছে।
গ্রেফতার হওয়ার আগে তাকে একজন পুলিশ কর্মকর্তা একটি গুলি করে। সে এর আগেই একটি ট্রেড ইউনিয়নের সমাবেশে জোরে গাড়ি চালিয়ে দেয়।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগদানের জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ওই শহরে এসে পৌঁছানোর আগেই এই গাড়ি হামলার ঘটনা ঘটে যদিও পুলিশ ঘটনা দু’টির কোনো সম্পর্ক নেই বলে মনে করছে।























