Google search engine

মার্কিন দূতাবাসগুলোকে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতির নির্দেশ ট্রাম্প প্রশাসনের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বহরের কর্মীবাহিনীকে ঢেলে সাজানোর যে লক্ষ্য নিয়েছেন তারই অংশ হিসেবে এই ছাঁটাইয়ের পরিকল্পনা হয়েছে বলে জানা গেছে।

অনেক দূতাবাসকে স্থানীয় ও মার্কিন উভয় কর্মীদের প্রত্যেক অংশ থেকে ১০ শতাংশ ছাঁটাইয়ের কথা ভেবে দেখতে বলা হয়েছে। কাদের ছেঁটে ফেলা যেতে পারে সেই সংক্রান্ত তালিকাও শুক্রবারের (১৪ ফেব্রুয়ারি) মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলেছে তারা।

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে কূটনীতিকদের পাশাপাশি ও নানান পর্যায়ের কর্মী থাকে। ন্যাশনাল মিউজিয়াম অভ আমেরিকান ডিপ্লোমেসির তথ্যমতে, যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে বেশিরভাগ কর্মীই যে দেশে দূতাবাস সেই স্বাগতিক দেশ থেকে নিয়োগ পায়।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগ থেকে ৬০ জনের মতো চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করেছে। অন্যান্য বিভাগেও এমন ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest