
ওমানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সার্কের মহাসচিব গোলাম সারওয়ারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অন্তর্ভুক্ত বৃহত্তর নোয়াখালী উইং।
রাজধানী মাস্কাটের হোটেল শেরাটনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী উইংয়ের সভাপতি সলিম উদ্দিন সেলিম এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি, প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার উল হাসান চৌধুরী, আজিমুল হক বাবুল সিআইপি, আব্দুর রাহিমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম সারওয়ারকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও ওমানের ঐতিহ্যবাহী খাঞ্জার প্রদান করা হয়। পাশাপাশি বৃহত্তর নোয়াখালীর ১১ জন সিআইপিকেও সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।
পরে গোলাম সারওয়ার নবগঠিত কমিটির প্রশংসা করে ওমানে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান।
সূত্র: ঢাকা পোস্ট























