Google search engine

ভারতের নাগপুরে দুবাইগামী বিমানের জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ মধ্যরাতে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে।

বুধবার রাত ৮:৫৩ মিনিটে ঢাকা থেকে রওনা হওয়া বিজি-৩৪৭ ফ্লাইটের ক্যাপ্টেন আনুমানিক রাত ১০:৪৫ মিনিটে মাঝ আকাশে একটি ‘টেকনিক্যাল সিগন্যাল’ পান। নিরাপত্তার স্বার্থে তিনি কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন।

ফ্লাইটটিতে ৩৯৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন, যারা সবাই নিরাপদ আছেন।

বিকল্প উড়োজাহাজ পাঠিয়ে যাত্রী পরিবহন

আটকা পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিটের পর ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরে পৌঁছায় এবং অপেক্ষমাণ যাত্রীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিবৃতি

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest