
‘একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ’ যুক্তরাজ্য শাখার উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের আলতাব আলী পার্কে প্রভাতফেরির আয়োজন করা হয়।
মাতৃভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মসহ বহু ভাষাভাষী মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন করেন প্রবাসীরা।
এতে শিশু-কিশোরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
প্রভাতফেরি শেষে আলতাব আলী পার্কে শহীদ মিনারের পাদদেশে সমাবেশে বক্তব্য দেন আয়োজক পরিষদের আহ্বায়ক মাহমুদ এ রউফ। পরিচালনা করেন সদস্য সচিব শাহরিয়ার বিন আলী।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, আবেদ আলী আবিদ, নিসার আহমদ, নিলুফা ইয়াসমিন হাসান, শাহিদ আলী, আহবাব হোসেন, আনসার আহমেদ উল্লাহ, নাজনীন সুলতানা শিখা, শানতু ইসলাম, জামাল আহমদ খান, আ খ ম চুন্নু, ফেরদৌসী জাহান লিপি, নুরুল ইসলাম, গোপাল দাস, মুনজেরিন রশিদ চৌধুরী, নাসিমা কাজল, সেলিনা শফি, অজন্তা রায়, সৈয়দা রওশন আরা, আলী ইমন, ইফতখারুল হক পপলু ও সাইফুল ইসলাম খান।
পরে নজরুল সেন্টারে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সত্যেন সেন স্কুল অভ পারফর্মিং আর্টস, সোনার তরী ইউকে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ।
অনুষ্ঠানের সূচনা পর্বে ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করেন সংগঠক ও গবেষক রিয়াদ হোসেন।























