Google search engine

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির মাতৃভাষা দিবস পালন

যুক্তরাজ্যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’।

এ উপলক্ষ্যে গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার পূর্ব লন্ডনের একটি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাজিদুর রহমান।

শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর আলোচনায় অংশ নেন মতিয়ার চৌধুরী ও আনসার আহমদ উল্লাহ।

কবিতা আবৃত্তি করেন স্মৃতি আজাদ, হাফসা ইসলাম, ইমদাদুন খান ও আসমা মতিন।

আলোচনায় আরও অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সহ-সভাপতি জামাল খান, সহ-সভাপতি সাহেদা রহমান, সহ-সভাপতি জুবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, কোষাধ্যক্ষ আজিজুল আম্বিয়া, সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সুয়েজ, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক ইমরান মাহমুদ, আসমা মতিন, ইমদাদুন খান, শাকিল আহমদ সোহাগ, মুরাদ চৌধুরী ও আব্দুল মমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর সব মাতৃভাষা রক্ষায় আমাদের কাজ করতে হবে। সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest