Google search engine

আরব আমিরাতে ৬৭ কোটি টাকার লটারি জয়

এক টিকেটেই বদলে গেল জাহাঙ্গীর ও বন্ধুদের জীবন

জাহাঙ্গীর আলম

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা জিতেছেন ১৪ বাংলাদেশি প্রবাসী। তাদের মধ্যে একজন হলেন ৪৪ বছর বয়সী জাহাঙ্গীর আলম যিনি পেশায় একজন জাহাজ নির্মাণ শ্রমিক। তার নামেই কেনা হয়েছিল টিকেটটি।

দেশটির শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালিত শুল্কমুক্ত ‘বিগ টিকেট’ লটারিতে তারা জিতেছেন ২ কোটি দিরহাম।

জাহাঙ্গীর তার আরও ১৩ বন্ধুর সাথে মিলে ‘বিগ টিকেট’ লটারির এই কুপনটি কিনেন গত ১১ ফেব্রুয়ারি। তিন বছর ধরে টিকেট কিনে একবারও জিততে না পারলেও আশা ছাড়েননি। তাই শেষ পর্যন্ত তার ভাগ্য সত্যি সত্যিই বদলে গেল।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিগ টিকেট লটারির এই ড্রটি অনুষ্ঠিত হয় গতকাল ৩ মার্চ সোমবার। জাহাঙ্গীরের নম্বরটি বিজয়ী হিসেবে যখন ঘোষণা করা হয় তখন তিনি ছিলেন নামাজে। তাকে সেই সুখবরটি জানানোর জন্য বারবার বেজে উঠছিল ফোন। নামাজ শেষে ফোন হাতে নিয়ে বিশাল এই অর্থ জেতার খবর শুনেই চমকে যান তিনি।

এখন টিকেটের এই অর্থ তারা ১৪ বন্ধু ভাগ করে নেবেন। জাহাঙ্গীর ও তার বন্ধুরা লটারিতে পাওয়া এই অর্থ দিয়ে দুবাইতে ব্যবসা শুরু করতে চান বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest