
যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম-এর সাথে চট্টগ্রাম সমিতি ইউকে-এর নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামবাসীর প্রাচীনতম সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি ইউকে-এর পক্ষ থেকে হাইকমিশনার আবিদা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সমিতির চেয়ারপারসন নাজিম উদ্দিন হাইকমিশনারকে সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশি কমিউনিটির জন্য এনআইডি কার্ড, পাসপোর্ট, নো ভিসাসহ অন্যান্য সেবার মান উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
হাইকমিশনার আবিদা ইসলাম বাংলাদেশি কমিউনিটির সেবা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং হাই কমিশনের কার্যক্রমকে আরও সফলভাবে সম্পন্ন করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান।
সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম সমিতি ইউকে-এর পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন সেলিম হোসাইন, জেনারেল সেক্রেটারি মৌসুমী চৌধুরী জয়া, ট্রেজারার আব্দুল মান্নান এবং পাবলিক রিলেশন সেক্রেটারি ইফতেখার চৌধুরী।
বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার হয়রত আলী খান।























