Google search engine

দুবাইয়ে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই’র অভিষেক অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সার্ক সাংবাদিক ফোরাম ইউএই’র অভিষেক অনুষ্ঠান। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।

গত ১৬ ফেব্রুয়ারি (রবিবার) দুবাইয়ের মার্কোপোলো হোটেলের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও চ্যানেল এস আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল। সহ-সভাপতি এস এম ফয়জুল্লাহ শহিদ এবং শারজাহ এম্বাসেডর স্কুলের শিক্ষিকা শামসুন নাহার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুয়াইন শেখ পরিবারের সদস্য শেখ খালিদ রাশিদ মোহাম্মদ আলী আল মুআল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিজ টাইমসের বিজনেস কন্টেন্ট এডিটর মোজাফফর রিজভি, বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব সুনিক, গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর সাইফুর রহমান, কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ ইউএইর সভাপতি নাজমুল হোসাইন সাঈদ, বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শামিমসহ অনেকে।

আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে গণমাধ্যম, চাকরিজীবী, শিক্ষা ও ব্যাংকিং খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন—

  • আফগানিস্তানের খালিজ টাইমস বিজনেস কন্টেন্ট এডিটর মোজাফফর রিজভি
  • বাংলাদেশের গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর ও প্যান এশিয়ার চেয়ারম্যান সাইফুর রহমান
  • নেপালের সার্ক সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাজু লামা
  • বাংলাদেশের সার্ক সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রহমান
  • পাকিস্তানের নিউজ টাইমস আমিরাত প্রতিনিধি আনসার আকরাম
  • ভারতের কাশ্মীরের জনপ্রিয় গণমাধ্যমকর্মী ইরতিকা কোরেশি
  • বাংলাদেশি কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক তারেকুল ইসলাম

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা

  • শ্রেষ্ঠ চাকরিজীবী – আবুধাবি বিচার বিভাগের অনুবাদক মাওলানা মীর শওকত খলিল
  • শ্রেষ্ঠ খতিব – মাওলানা ড. আব্দুস ছালাম সাঈদ করিম আল আজহারি
  • শ্রেষ্ঠ শিক্ষক – শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদ আবিদুর রহমান, শারজাহ এম্বাসেডর স্কুলের শিক্ষিকা শামসুন নাহার
  • শ্রেষ্ঠ শিক্ষার্থী – আফসানা হেলেন, দেলোয়ার হোসেন সিদ্দিকী (আলদার ইউনিভার্সিটি, দুবাই), মেহজাবিন স্নিগ্ধা (ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ)
  • ব্যাংকিং খাতে বিশেষ অবদান – জনতা ব্যাংকের রিয়াদ হোসেন, ফাস্ট আবুধাবি ব্যাংকের মো. ফরিদ উদ্দিন মজুমদার
  • নারী উদ্যোক্তা – শিমা ইসহাক, হোসনেয়ারা সিদ্দিকী, মোসা. মরিয়াম

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্ক সাংবাদিক ফোরাম ইউএই’র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, সঞ্জিত কুমার শীল, সাগর চন্দ্র স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, সাংস্কৃতিক সম্পাদক মো. রিদোয়ান এবং কমিউনিটি নেতা শাহিনুর শাহিন, কামাল হোসেন সুমন প্রমুখ।

এইসময় বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের পাশে দাঁড়াতে সার্ক সাংবাদিক ফোরাম সবসময় কাজ করবে। বাংলাদেশ মিশনের সঙ্গে একত্রিত হয়ে প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest