Google search engine

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে গতকাল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেন। এরপর দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।

May be an image of 10 people

দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত দেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বিশেষভাবে জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদেরও শ্রদ্ধা জানান।

May be an image of 1 person, dais and text that says '২উশ মার্ Einbassy of Bangladesh জাতীয় দিবস মহান স্বাধীনতা ও Riyadh, Riy KSA ২০২৫ াদেশ দূতাবাস, বিয়াদ, সৌদি আরব'

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্ম ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য, বিশেষ করে অর্থনৈতিক খাতে তাদের অবদান গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সংগ্রামের সময় বিশ্বজনমত গড়ে তোলায় প্রবাসীদের ভূমিকা স্মরণযোগ্য। পাশাপাশি মানবিক ও অর্থনৈতিক সহায়তার মাধ্যমে মুক্তিযুদ্ধে সহযোগিতার বিষয়টিও তিনি তুলে ধরেন।

তিনি সবাইকে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানান এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর পরামর্শ দেন।

May be an image of 1 person, dais and text

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। দূতাবাসের কাউন্সেলর মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ মোফাজ্জল হোসেন স্বপন, সোহাইল উল্লাহ, সিদ্দিকুর রহমান ইমরান ও ডাঃ গোলাম হাসনাইন সোহান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest