Google search engine

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতাবাসের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া, অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত এক প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

May be an image of 6 people

রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ, বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। পাশাপাশি, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে দেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

May be an image of 3 people

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest