Google search engine

সকাল ৬টা থেকে রাত ৮টা

চট্টগ্রামে কাল সান্ধ্য আইন শিথিল ১৪ ঘণ্টা

বাংলাদেশের চট্টগ্রাম নগরী ও জেলায় আগামীকাল শনিবার (২৭ জুলাই) সান্ধ্য আইন শিথিল করা হয়েছে ১৪ ঘণ্টা। সেই অনুযায়ী আগামীকাল সান্ধ্য আইন শিথিল থাকবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। তারপর রাত ৮টায় সান্ধ্য আইন আবারও বলবৎ হবে।

আজ শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং জেলা প্রশাসনের পক্ষে গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

সিএমপি সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ১২ ঘণ্টার জন্য সান্ধ্য আইন শিথিল করা হয়েছিল।

আগামীকাল শনিবার আরও দুই ঘণ্টা বেশি অর্থাৎ ১৪ ঘণ্টা শিথিল থাকবে। রাত আটটায় আবার বলবৎ হবে।

চট্টগ্রাম জেলায়ও আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest