Google search engine

বিমানবন্দরে কিছু একটা খেয়েছিলেন জাহ্নবী, তারপর…

খাবার থেকে সমস্যার কারণে তিন দিন হাসপাতালে কাটিয়ে আসতে হলো শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে।

তিনি ‘খাদ্যে বিষক্রিয়ার জেরেই’ অসুস্থ হয়েছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার সময় থেকেই ব্যস্ত জাহ্নবী উপস্থিত থেকেছেন সিনেমা সংশ্লিষ্ট একের পর এক অনুষ্ঠানে।

আগামী ২ অগাস্ট মুক্তি পেতে যাওয়া ‘উলঝ’ সিনেমার প্রচার নিয়েও ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। করেন একাধিক ফোটোশুটও।

এর মাঝেই অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েও হইচই করেন কয়েকদিন।

এই ব্যস্ততার মধ্যেই জাহ্নবী বলেন, “তাই খুব ক্লান্ত বোধ করছিলাম। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতারও ঘাটতি হয়েছিল।”

তিনি বলেন, “এর মধ্যে একদিন চেন্নাই গিয়েছিলাম। তখনই বিমানবন্দরে কিছু একটা খেয়েছিলাম। ওই খাবার থেকেই পেটের সমস্যা হয়। শুরুতে সারা শরীরে প্রবল যন্ত্রণা ছড়িয়ে পড়ে। কয়েকদিন ঠিকমতো খেতে পারিনি, বাথরুমে যাওয়াও কঠিন হয়ে পড়ে। চিকিৎসকরা পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না যে কী হয়েছে। তারাও চিন্তিত হয়ে গিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “আমার যকৃতের অবস্থা দেখে চিকিৎসকরা ভয় পেয়ে গিয়েছিলেন। তাই তিন-চার দিন আমাকে হাসপাতালেই থাকতে হয়। রক্ত পরীক্ষার রিপোর্ট ভয় পাওয়ার মতোই ছিল যদিও আমি শুধু ভাবছিলাম, আমি ভালো করে নাচতে পারব কি না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest