
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি আগামী ১২-১৩ এপ্রিল ২০২৫ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরে ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে কনস্যুলার সেবা প্রদান করবে।
সেবাগুলোর ধরন
• নো ভিসা রিকোয়ার্ড (NVR) এনডোর্সমেন্ট
• পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়ন
• অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন
• দ্বৈত নাগরিকত্বের আবেদন গ্রহণ
• ট্রাভেল পারমিট (যাদের বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ অতিক্রান্ত হয়েছে এবং জরুরি ভিত্তিতে বাংলাদেশে যেতে হবে কেবল তাদের জন্য)
সেবা প্রদানের স্থান
Global Mall
5675 Jimmy Carter Blvd, Suite 113 A, Norcross, GA 30071
সেবা প্রদানের সময়
১২ এপ্রিল ২০২৫ (শনিবার), সকাল ১০টা থেকে বিকাল ৫টা এবং
১৩ এপ্রিল ২০২৫ (রবিবার), সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
কনস্যুলার সেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন
নো ভিসা রিকোয়ার্ড (NVR) এনডোর্সমেন্ট
নো ভিসা রিকোয়ার্ড (NVR) এর জন্য অনলাইনে পূরণযোগ্য ফর্ম
পাওয়ার অব অ্যাটর্নি ও অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন নির্দেশিকা
দ্বৈত নাগরিকত্বের আবেদন নির্দেশিকা
দ্বৈত নাগরিকত্বের জন্য অনলাইনে পূরণযোগ্য আবেদন ফর্ম
ট্রাভেল পারমিটের জন্য অনলাইনে পূরণযোগ্য আবেদন ফর্ম
সরকার নির্ধারিত কনস্যুলার সেবা ফি
• নো ভিসা রিকোয়ার্ড (NVR) এনডোর্সমেন্ট- ৮৮ ইউএস ডলার
• পাওয়ার অব অ্যাটর্নি/সত্যায়ন- ৮২.৫০ ইউএস ডলার
• অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন- ৮২.৫০ ইউএস ডলার
• দ্বৈত নাগরিকত্বের আবেদনপত্র গ্রহণ- ৯২.৪০ ইউএস ডলার
• ট্রাভেল পারমিট- ২৭.৫০ ইউএস ডলার
প্রয়োজনীয় সকল ডকুমেন্টের মূলকপি ও ফটোকপি সাথে আনার জন্য এবং ক্রেডিট কার্ড (৩% মার্চেন্ট ফি প্রযোজ্য) অথবা মানি অর্ডার/পোস্টাল অর্ডার/ব্যাংক সার্টিফায়েড চেকের মাধ্যমে (Consulate General of Bangladesh, Miami বরাবর) সরকার কর্তৃক নির্ধারিত কনস্যুলার সেবা ফি প্রদানের জন্য সেবা গ্রহীতাদের বিনীত অনুরোধ জানানো হয়েছে। নগদ অর্থ ও ডেবিট কার্ড গ্রহণযোগ্য নয়।
বি.দ্র.: এ ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্পে বাংলাদেশী ই-পাসপোর্ট সংক্রান্ত কোনো সেবা প্রদান করা হবে না।























