Google search engine

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছরের সাবেক কর্মকর্তাদের সভা

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার আশাবাদ

মার্কিন যুক্তরাষ্ট্রে আলোচনা সভায় মিলিত হয়েছেন প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটির’ গত ৫০ বছরে দায়িত্ব পালন করেছেন এমন সাবেক কর্মকর্তারা।

গত সোমবার (২১ এপ্রিল) রাতে নিউ ইয়র্কে জ্যামাইকার পারসন্স বুলেভার্ডের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করেন তারা।

ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং বাবুল চৌধুরী ও মোহাম্মদ জামান তপনের সঞ্চালনায় এতে ভবিষ্যতে প্রতি বছর একটি পারিবারিক মিলনমেলা আয়োজনের প্রস্তাব পাশ হয়। একইসঙ্গে একটি আহ্বায়ক কমিটিও গঠন করেন তারা।

আলোচনায় অংশগ্রহণকারীরা উল্লেখ করেন নিউ ইয়র্কে বর্তমানে তিন লাখেরও বেশি বাংলাদেশির বসবাস হলেও কমিউনিটিভিত্তিক ঐক্য সুসংহত নয়। ফলে স্থানীয় নির্বাচনগুলোতেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে এবং একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গঠন করতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে আশা করে সাবেক কর্মকর্তারা বলেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

সভার উদ্যোক্তা ছিলেন মাহমুদ চৌধুরী, এ কে এম ফজলে রাব্বী, মোহাম্মদ জামান তপন ও বাবুল চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন, মো. রব মিয়া, সউদ আহমেদ চৌধুরী, নুরল হক, সালামত উল্লাহ, নাসির আলী খান পল, মোহাম্মদ হোসেন খান, ফখরুল আলম, রুহুল আমিন ছিদ্দিকী, নজরুল ইসলাম, কাজী আজহারুল হক মিলন, গিয়াস আহমেদ, খন্দকার ফরহাদ, শেখ সিরাজ, জাহিদ খান অরুণ, ওয়াসি চৌধুরী, মনিরুল ইসলাম, আজহার হোসেন, নিশান রহিম, সাইফুল ইসলাম ও ফারহানা চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest