Google search engine

পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি সিন্ধু পানি চুক্তিও স্থগিত

পাকিস্তানীদের জন্য ভারতের সার্ক ভিসা বন্ধ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) জঙ্গি হামলায় হতাহতের ঘটনার পর পাকিস্তানের বিষয়ে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। সার্ক ভিসা স্কিমের অধীনেও পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একই সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণাও দিয়েছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পাকিস্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত আসার খবর দিয়েছে এনডিটিভিসহ দেশটির সংবাদমাধ্যম।

বৈঠকের পর বিফ্রিংয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান।

ভারত-শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগামে গতকাল মঙ্গলবারের জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন, আহত হন আরও ১০ জন।

‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে যা পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। টিআরএফ-এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাত আছে বলে ধারণা করা হয়।

প্রায় এক বছরের মধ্যে কাশ্মীর অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

এমন প্রেক্ষাপটে সৌদি আরব সফরের মাঝপথে দেশে ফিরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক করেন। এতে পাকিস্তানের বিষয়ে জোরালো এসব পদক্ষেপ নেন।

বিস্তারিত সংবাদের জন্য ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest