Google search engine

জাপান প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু

জাপান প্রবাসী বাংলাদেশীদের জন্য জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট পরিষেবা চালু করা হয়েছে।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দূতাবাসের হলরুমে এই পরিষেবার উদ্বোধন করেন।

মূল বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “ই-পাসপোর্ট পরিষেবা চালু হওয়ার ফলে জাপান থেকে ভ্রমণ এবং অভিবাসন অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠবে।”

প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, “বছরের পর বছর ধরে, প্রবাসীরা পাসপোর্ট পেতে বিলম্বের সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যাটি এখন সমাধান হয়েছে। প্রবাসীরা এখন অনেক কম সময়ের মধ্যে তাদের পাসপোর্ট পাচ্ছেন।”

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, “জাপানে ই-পাসপোর্ট পরিষেবা চালু করার মাধ্যমে এখানকার বাংলাদেশী প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।”

ই-পাসপোর্ট এবং স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest