Google search engine

ফিলিস্তিনে বাংলাদেশিদের প্রথম এতিমখানা উদ্বোধন

ফিলিস্তিনের গাজায় অবস্থিত খান ইউনিসের আল-মায়াউশি এলাকায় উদ্বোধন করা হয়েছে বাংলাদেশিদের পক্ষ থেকে পরিচালিত প্রথম এতিমখানা। বাংলাদেশ সরকারের অনুমোদিত মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) পরিচালিত এই প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘খাদীজা বিনতে খুয়াইলিদ (রা.) অরফানেজ সেন্টার’

May be an image of 11 people and text

বৃহস্পতিবার (১৫ মে) গাজায় নির্মিত এই এতিমখানায় প্রাথমিকভাবে ৫০ জন মা-বাবাহীন শিশুকে আশ্রয় দেওয়া হয়েছে। উদ্বোধনী আয়োজনে শিশুদের হাতে অভিভাবকত্বের স্বীকৃতিপত্র ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। বহু সংখ্যক বাংলাদেশি নাগরিক এই শিশুদের অভিভাবক হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এই প্রসঙ্গে আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন,

“গাজার তাঁবুতে নির্মিত এই এতিমখানাটি কেবল একটি আশ্রয়স্থল নয় বরং এটি আমাদের ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিক সংহতির প্রতীক। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এটি গাজার এতিম শিশুদের জন্য একান্ত হৃদয়ের উপহার।”

তিনি আরও জানান, “আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতায় ইনশাআল্লাহ ভবিষ্যতে গাজায় আরও অনেক এতিমখানা নির্মাণ সম্ভব হবে।”

শুধু এতিমখানাই নয়, আশ ফাউন্ডেশন ইতোমধ্যে গাজায় বিভিন্ন মানবিক প্রকল্প বাস্তবায়ন করেছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে নিয়মিত খাদ্য বিতরণ, বিশুদ্ধ পানির কূপ খনন ও সরবরাহ, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, সোলার বিদ্যুৎ প্রকল্প এবং একটি মসজিদ নির্মাণ। এসব প্রকল্প গাজার যুদ্ধবিধ্বস্ত জনপদের মানুষের জীবনে নতুন আশার বার্তা নিয়ে এসেছে।

May be an image of ‎1 person and ‎text that says '‎ASH ศรีม FOUNDA Kh ASH Foundation huwaylid (RA) Orphanage Center ดรม FOUNDATION خويل بنت خديجة دار inus GAZA, Palestine ASH Foundation দর গহীদ পরিবারের সন্তানদের জন্য ديش بنجلددیش بنجلا شعب من Khadija Bint Khuwaylid (RA) Orphanage Center llgie الله (رضي خويلد بنت خديجة دار للأيتام Place: Al-Mawasi, Khan Yunus GAZA, Palestine Sponsored & Managed by ASH Foundation ASH Foundation ASH FOUNDATION আমাদের বাংলাদেশের মাসাদেশেরজনগে. জনগণের পক্ষ থেকে গাজায় শহীদ পরবারের সন্তানদের জন্া‎'‎‎

উল্লেখ্য, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ২০২৩ সাল থেকে গাজার নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে মিশর সীমান্তে মানবিক সহায়তা দিয়ে তাদের কার্যক্রম শুরু করে। পরে গাজা ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে সরাসরি বাংলাদেশিদের পক্ষ থেকে প্রথমবারের মতো একটি এতিমখানা ও অন্যান্য স্থায়ী মানবিক প্রকল্প বাস্তবায়ন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest