
জাপানের খাদ্য তালিকার একটি অবিচ্ছেদ্য অংশ হলো সোবা নুডুলস। অঞ্চলভেদে এটি বিভিন্ন উপায়ে খাওয়া হয়। কিছু অঞ্চলে সোবা উৎসবের দিনগুলোতে পরিবেশিত হয় খাবারটি। আবার কোথাও দেবতার উদ্দেশে নিবেদিত একটি খাবার হলো সোবা।
মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী একজন বাংলাদেশী প্রবাসী যিনি জাপানে ২৫ বছর ধরে একজন সোবা নুডুলস শেফ হিসেবে কাজ করছেন।
তাকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে জাপানের সরকারি সম্প্রচার সংস্থা নিপ্পন হোসো কিয়োকাই (এনএইচকে)।























